insta logo
Loading ...
×

উল্টো দিকে অ্যাপেন্ডিক্স! বিরল অপারেশন পুরুলিয়ায়

উল্টো দিকে অ্যাপেন্ডিক্স! বিরল অপারেশন পুরুলিয়ায়

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

চিকিৎসাবিজ্ঞানে অসম্ভব বলে কিছু নেই‌ আরও একবার সেই প্রমাণ মিলল দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

দীর্ঘ ছয় মাস অসহ্য পেটের যন্ত্রণায় ভোগার পর বিরল এক অস্ত্রোপচারের মাধ্যমে প্রাণে বাঁচলেন চল্লিশোর্ধ্ব শ্যামলী মাহাতো।

পুরুলিয়া জেলার শালগোড়ার বাসিন্দা শ্যামলী দেবী প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ-সহ একাধিক জায়গায় চিকিৎসা করান। একাধিক পরীক্ষা-নিরীক্ষার পরও তাঁর অসুস্থতার প্রকৃত কারণ ধরা পড়েনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষমেশ তিনি পুরুলিয়া মেডিক্যাল কলেজে আসেন এবং বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ পবন কুমার মণ্ডল-এর শরণাপন্ন হন।
ডঃ পবন কুমার মন্ডল বলেন, “সমস্যাটি চিকিৎসা বিজ্ঞানে অত্যন্ত বিরল। শ্যামলী দেবীর শরীরে অ্যাপেন্ডিক্স ডান দিকের পরিবর্তে বাম দিকে ছিল। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় সাইটাস ইনভার্সাস। এখানে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ উল্টো দিকে থাকে। ফলে অপারেশন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটু এদিক ওদিক হলেই চরম বিপদ। “

রোগ নির্ণয়ের পর দ্রুত সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। মাত্র দু’ঘন্টার মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার করেন ডাঃ মণ্ডল ও তাঁর টিম। শেষ পর্যন্ত সফল হয় অপারেশন। বর্তমানে শ্যামলী দেবী সুস্থ ও স্থিতিশীল রয়েছেন।

Post Comment