নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
নির্বাচনী প্রচারে তৃণমূল দলনেত্রী আসার আগেই আবার মানবাজার বিধানসভায় ভাঙন বিজেপির। এবার মানবাজার বিধানসভার পুঞ্চা ব্লকের বাগদা ও লাখরা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত স্তরের প্রার্থী সহ মোট ৮ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করল। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিদায়ী রাষ্ট্রমন্ত্রী তথা মানবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু। বুধবার বুথ ভিত্তিক নির্বাচনী কর্মী সভায় এই যোগদান পর্ব হয়।
এদিন প্রথমে বাগদা অঞ্চলে মোট ৫ টি পরিবার শাসক দল তৃণমূলে যোগদান করে। পরে সেখানেই লাখরা পঞ্চায়েত স্তরে বিজেপির প্রার্থী ষষ্ঠী বাউরি সহ মোট ৩ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। মানবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু বলেন, “ভোট যত এগিয়ে আসবে বিজেপির ঘর ততই ভাঙবে। মানবাজারে আবার তৃণমূলের জয় হবে।”
তবে এই যোগদানকে বিজেপি একেবারেই আমল দিচ্ছে না। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এবার মানবাজারে পদ্ম ফুল ফুটবেই। কেউ আটকাতে পারবে না।










Post Comment