নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
কত কী নাম তার! মাজুয়া ওরফে গোলাম সাবির ওরফে গোলাম সাহিদ ওরফে শেখ মাজহ্যা ওরফে গোলাম সাহিস। বাড়ি ঝালদার কাঁটাডিতে। চুরি, ডাকাতি থেকে খুন, অস্ত্র আইনের একাধিক মামলা সহ ঝালদা থানাতেই তার নামে মুলতুবি ছিল ৮ টি ননবেলেবল ওয়ারেন্ট। তবে তার নাগাল পেতে কম ছুটতে হয়নি ঝালদা থানার পুলিশকে। গোপন সূত্রে খবর পেয়ে রাঁচির আস্তানা থেকে তাকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করে ঝালদা থানার পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা হয়।











Post Comment