নিজস্ব প্রতিনিধি, হুড়া:
ছ’মাস পর জঙ্গল থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করল হুড়া থানার পুলিশ। সোমবার দুপুরে হুড়া থানার কালিয়াভাসা জঙ্গল থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃতের নাম জিতেন কিস্কু (৫৪)। তাঁর বাড়ি হুড়া থানার কুন্দরুডি গ্রামে ।
জানা গিয়েছে, সোমবার দুপুর জঙ্গলের ভিতরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই মানব কঙ্কালটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় হুড়া থানায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান গলায় ফাঁস লাগিয়ে গাছের মধ্যে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। এতদিনে দেহটি পচন ধরে হাড়গোড় বেরিয়ে পড়েছে। এদিন পরিবারের সদস্যরা মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া গামছা দেখে দেহটি শনাক্ত করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হুড়া থানার পুলিশ।











Post Comment