insta logo
Loading ...
×

রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক জয়পুর বিধানসভায়

রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক জয়পুর বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :

রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক জয়পুর বিধানসভায়। শুধু একটি রাস্তার দাবি নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে প্রতিরোধের ভাষা হয়ে উঠলো ঝালদা ২ নম্বর ব্লকের রিগিদ গ্রাম পঞ্চায়েতের হরতান গ্রাম। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গ্রামবাসীদের ক্ষোভ এখন প্রকাশ্যে। তাদের দাবি, বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনও পরিবর্তন হয়নি।
রিগিদ হাই স্কুল থেকে হরতান পর্যন্ত সংযোগকারী রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত শোচনীয়।
গ্রামবাসীদের অভিযোগ, বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা কার্যত অচল হয়ে পড়ে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া, ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছনো সবই হয়ে ওঠে চরম দুর্ভোগের বিষয়।এই সমস্যার সমাধানে বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা । কিন্তু অভিযোগ, সেই আবেদন কেবল নথিপত্রেই সীমাবদ্ধ থেকেছে। ফলে ক্ষোভ জমে এখন ভোট বয়কটের ডাক।
ভোটের আগেই গ্রামে ভোট বয়কটের ডাক চিন্তায় রাখল শাসক বিরোধী সব পক্ষকেই। কীভাবে হবে রিগিদের মানভঞ্জন? এখন সে দিকেই তাকিয়ে সবাই।

Post Comment