নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
তৃণমূল কংগ্রেস-এর শক্তি বৃদ্ধির দাবি উঠল মানবাজার বিধানসভা এলাকায়। ভোটের মুখে একাধিক পরিবার বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি দলের স্থানীয় নেতৃত্বের। শনিবার বিকেলে কাশিডি এলাকায় একটি যোগদান কর্মসূচির পরই তৃণমূলের দাবি ছিলো, ভালুবাসা অঞ্চলের ডাহা বুথ থেকে প্রায় ১৫টি পরিবার ভারতীয় জনতা পার্টি ও নির্দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। এই যোগদান পর্বে নেতৃত্ব দেন মানবাজারের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু। এদিন চেপুয়া গ্রামেও তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচন কার্যালয়ের উদ্বোধন করেন সন্ধ্যারানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব সিংহ, যুব সভাপতি নবকিশোর প্রামাণিক সহ অন্যান্য অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা।
তবে তৃণমূলের এই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করেছে বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি থেকে কোনও পরিবার তৃণমূলে যোগ দেয়নি এবং এই দাবি সম্পূর্ণ ‘অপপ্রচার’।
ভোটের আগে এই যোগদান-রাজনীতি ঘিরে মানবাজারে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।










Post Comment