insta logo
Loading ...
×

সিসিটিভি ফুটেজের সাহায্যে চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ, ঝালদায় ধৃত ২

সিসিটিভি ফুটেজের সাহায্যে চুরি যাওয়া বাইক উদ্ধার করল পুলিশ, ঝালদায় ধৃত ২

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

ঝালদা মসিনা মোড় থেকে দিনে দুপুরে বাইক চুরির ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য। গত ১৩ মার্চ দুপুরে ঘটে যাওয়া ঘটনার তদন্তে সিসিটিভি হয়ে উঠল পুলিশের হাতিয়ার। আসা যাওয়ার পথে সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।
সেই সূত্র ধরেই এক সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়। এরপর হোসেনডি এলাকার বাসিন্দা রিয়াসত কাজিকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী শেখ হানিফকেও পাকড়াও করা হয়।
দু’জনকেই জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষক দীনেশ চন্দ্র মাহাত নিজের স্প্লেন্ডার প্রো বাইকটি বাড়ির সামনে রেখে ঘরে যান। কিছুক্ষণ পর বাড়ি থেকে বার হয়ে দেখেন বাইক উধাও। পরদিনই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে এত দ্রুত বাইক উদ্ধার করায় পুলিশের প্রশংসা করছেন এলাকার বাসিন্দারা।

Post Comment