নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
একজন পুরুলিয়ার দিব্যজ্যোতি, অন্যজন জয়পুরের। দুজনেই রাজপরিবারের সন্তান। দুজনেই ছিলেন তৃণমূলে। টিকিট না পাওয়ার ক্ষোভে দুজনেই ছাড়লেন তৃণমূল। যোগ দিলেন অন্য দলে। প্রয়াত বিধায়ক কেপি সিং দেও-র পুত্র দিব্যজ্যোতি প্রসাদ সিং দেও শনিবার যোগ দিলেন কংগ্রেসে। কংগ্রেস তাঁকে পুরুলিয়া বিধানসভা আসনে প্রার্থী করছে।
অন্যদিকে তুলিনে জেএলকেএম জনসভায় যোগ দিতে যাওয়ার পথে জয়পুরে নামলেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার সুপ্রিমো টাইগার জয়রাম মাহাতো। তাঁকে ঘিরে উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো। জয়পুরে দিব্যজ্যোতি সিং দেও যোগ দিলেন তাঁর দলে। সম্ভাবনা জয়পুরে জেএলকেএম প্রার্থী হচ্ছেন দিব্যজ্যোতি।
টাইগার জয়রাম মাহাতো বলেন, “দিব্যজ্যোতি এলাকায় যথেষ্ট জনপ্রিয়। আমাদের দলে তিনি আসছেন। একসাথে কাজ করব।”











Post Comment