insta logo
Loading ...
×

বিজেমূল তত্ত্ব! পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক কাশিপুরে, প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী

বিজেমূল তত্ত্ব! পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক কাশিপুরে, প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

সেটিং করেছিলেন তৃণমূলের সঙ্গে? আবার তাঁকেই কেন কাশিপুরে প্রার্থী করল বিজেপি? কমলাকান্ত হাঁসদার বিরুদ্ধে পোস্টার কাশিপুরের শিমলা-ধানেড়া অঞ্চলের গামারকুড়ি মোড়ে। পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। পোস্টারে সরাসরি জবাব চাওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতা কমলাকান্তর কাছে।
পোস্টারে লেখা রয়েছে, ভারতীয় জনতা পার্টি-তে জিতে ২০২৩ সালে তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী বলরামপুরের একটি হোটেলে বৈঠক কেন করা হলো? আবার তাঁকেই প্রার্থী করা হলো কেন? জবাব দাও কমলবাবু—বিজেপি নাগরিকবৃন্দ।

এই পোস্টার ঘিরে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপির একাংশের নেতা, যাঁদের বিরুদ্ধে গোপন সমঝোতার ইঙ্গিত দেওয়া হয়েছে পোস্টারের মাধ্যমে।

রাজনৈতিক মহলের মতে, এই ধরনের পোস্টার আসন্ন নির্বাচনের আগে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পারস্পরিক অবিশ্বাসের ইঙ্গিত বহন করছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কমলাকান্ত বাবুর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Post Comment