insta logo
Loading ...
×

ট্রাকের ধাক্কায় তিন যুবক নিহ*ত

ট্রাকের ধাক্কায় তিন যুবক নিহ*ত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

ধানবোঝাই ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কায় মর্মান্তিক পরিণতি তিন যুবকের। শুক্রবার দুপুরে পুরুলিয়া -বরাকর রাজ্য সড়কের মফস্বল থানার ঘাটসিনির ঘটনা । বাইকে ছিল তিন যুবক। তারা রঘুনাথপুর দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা ধান বোঝাই ট্রাক তাদের বাইককে ধাক্কা মারে। বাইকে ছিল বছর ছাব্বিশের ভক্ত বাউরি বছর তিরিশের কিশান বাউরি ও দয়াল বাউরি। তার বয়সও তিরিশের মধ্যে। পাড়া থানার ইটাগোড়াতে তাদের বাড়ি। পুরুলিয়া মফস্বল থানার পুলিশ তিনজনকেই উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও আর কিছুই করার ছিলো না। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

Post Comment