নিজস্ব প্রতিনিধি , জয়পুর:
গর্ভবতী স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। ধৃত শরৎ মাহাতর বাড়ি জয়পুর থানার তুন্তা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৫ জানুয়ারি জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন আড়শা থানার জারাটাড় গ্রামের বাসিন্দা নারান মাহাত। অভিযোগে তিনি জানান, প্রায় ১২ বছর আগে লক্ষ্মী মাহাতোর সঙ্গে শরৎ মাহাতর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত।
পরিবারের অভিযোগ, গত ২২ জানুয়ারি স্বামী-সহ শ্বশুরবাড়ির পাঁচজন মিলে তাঁকে খুন করে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি গাছে ঝুলিয়ে দেয়। পরদিন ওই গাছ থেকেই উদ্ধার হয় মহিলার দেহ। ঘটনার সময় লক্ষ্মী মাহাতো ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
অভিযোগের ভিত্তিতে জয়পুর থানায় বধূ নির্যাতন ও খুনের মামলা রুজু হয়। তদন্তে নেমে মঙ্গলবার অভিযুক্ত স্বামী শরৎ মাহাতকে গ্রেফতার করে পুলিশ। এ দিন ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।










Post Comment