insta logo
Loading ...
×

বিজেপির জোরদার প্রচার, আত্মবিশ্বাসী প্রার্থীরা

বিজেপির জোরদার প্রচার, আত্মবিশ্বাসী প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর ও রঘুনাথপুর:

পুরুলিয়ায় জোরদার হচ্ছে নির্বাচনী লড়াই, একাধিক কেন্দ্রে প্রচারে গতি আনছে বিজেপি। রঘুনাথপুর ও বলরামপুর—দুই কেন্দ্রেই প্রার্থীরা মাঠে নেমে আত্মবিশ্বাসী সুরে জয়ের বার্তা দিচ্ছেন। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ বাড়ানো, ধর্মীয় স্থানে পুজো দিয়ে প্রচার শুরু করা এবং এলাকায় সক্রিয় উপস্থিতির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল নিচ্ছেন প্রার্থীরা।

রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মামনি বাউরী শহরের বড় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। শ্রীরামচন্দ্রের ছবি হাতে নিয়ে বাজনা সহকারে মিছিল এবং দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে নামেন তিনি।
রঘুনাথপুর বিধানসভার বিজেপি প্রার্থী
মামনি বাউরী জানান, “রঘুনাথপুরে মানুষ আমাদের সঙ্গেই আছে। আগেরবারের মতো এবারও আমরা বিপুল ভোটে জয়লাভ করব। উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।”

অন্যদিকে বলরামপুর বিধানসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত হয়ে জলধর মাহাতো প্রচারে নেমে পড়েছেন। চিড়কা শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। তার সঙ্গে ছিলেন দলের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।
বলরামপুরের বিজেপি প্রার্থী জলধর মাহাতো জানান, “বলরামপুরের মানুষ এবারও আমাদের ওপর ভরসা রাখছে। আমরা জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী। সকলের সহযোগিতা নিয়েই এগিয়ে যেতে চাই।”

Post Comment