insta logo
Loading ...
×

ঝড়-বৃষ্টির রেশ কাটেনি, কোথাও সামান্য বৃষ্টি, দুর্যোগ রাত পর্যন্ত

ঝড়-বৃষ্টির রেশ কাটেনি, কোথাও সামান্য বৃষ্টি, দুর্যোগ রাত পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

কালবৈশাখীর ঝাপটার পরের দিনও পুরোপুরি স্বস্তি মিলল না। ১৬ মার্চ জেলায় দু’একটি জায়গায় সামান্য বৃষ্টিপাত হলেও অধিকাংশ এলাকাই রয়ে গেল শুষ্ক। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, এ দিন জেলার গড় বৃষ্টিপাত হয়েছে মাত্র ০.৮৮ মিলিমিটার।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঝালদায়—৩.৮ মিমি। এছাড়া বলরামপুরে ৩.২ মিমি, সাঁতুড়িতে ৩.০ মিমি এবং হাতোয়াড়ায় ১.৪ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। জেলার বাকি ব্লকগুলিতে বৃষ্টিপাত হয়নি।

তাপমাত্রার ক্ষেত্রে সামান্য পতন লক্ষ্য করা গেলেও গরমের দাপট বজায় রয়েছে। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে আকাশে হালকা মেঘের আনাগোনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ ফের বাড়ে। ফলে দুপুরের দিকে গরমের অস্বস্তি স্পষ্ট হয়।
তবে বিকেল হতেই ভোল বদল। উত্তর পশ্চিম দিক থেকে আসা কালো মেঘ ঢেকে দেয় আকাশ। মেঘ গর্জন শুরু হয়।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঝড়-বৃষ্টির পর সাধারণত এক-দু’দিন এমন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তা স্থায়ী স্বস্তি আনে না। সামগ্রিকভাবে মার্চ মাসে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনাই বেশি।

Post Comment