insta logo
Loading ...
×

বাদ একের পর এক বিধায়ক, চমক বিজেপির প্রার্থী তালিকায়

বাদ একের পর এক বিধায়ক, চমক বিজেপির প্রার্থী তালিকায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বাদ পড়লেন একের পর এক বিধায়ক। আরও দুই বিধায়কের নাম বাদ পড়ার তুমুল সম্ভাবনা। পাঁচ বছর জন বিচ্ছিন্ন থেকে হঠাৎ ভোটের আগে জন সংযোগ ভালো চোখে দেখছে না বিজেপি হাই কমান্ড। সেকারণেই একের পর এক নতুন মুখ বিধানসভায় বিজেপি প্রার্থী।


পুরুলিয়ায় দারুণ চমক রেখে প্রার্থী তালিকায় আনা হয়েছে এক ঝাঁক পরিবর্তন। বান্দোয়ান বিধানসভায় প্রার্থী লবসেন বাস্কে। বলরামপুর বিধানসভায় চমক। বিদায়ী বিধায়ক বানেশ্বর মাহাতোকে টিকিট দিচ্ছে না বিজেপি। তাদের তালিকায় নতুন নাম। প্রার্থী হচ্ছেন জলধর মাহাতো। পুরুলিয়া ও জয়পুরেও হতে পারে প্রার্থী বদল। শুভেন্দু ঘনিষ্ঠ বিদায়ী বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে বসতে হতে পারে সাইড লাইনে। বদলে কি টিকিট বিবেক রাঙ্গার হাতে? জয়পুরেও বিদায়ী বিধায়ক নরহরি মাহাতোর পরিবর্ত মুখ আসার সম্ভাবনা দেখা দিয়েছে। বাঘমুন্ডি আসন আজসুকেই ছাড়ছে বিজেপি। মানবাজারে ভাজপা প্রার্থী ময়না মুর্মু। কাশিপুরে ও পাড়ায় বিধায়ক কমলাকান্ত হাঁসদা ও নদীয়ার চাঁদ বাউরির ওপরেই বাজি রাখছে গেরুয়া শিবির। রঘুনাথপুরে প্রার্থী বদল হয়েছে। বিধায়ক বিবেকানন্দ বাউরিকে টিকিট দেয়নি বিজেপি। এখানে পদ্ম প্রার্থী হচ্ছেন মামণি বাউরি।

Post Comment