নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার বলরামপুর থানার ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন দাঁতিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, রাস্তার ধারে গুরুতর আহত অবস্থায় এক স্কুটি চালককে পড়ে থাকতে দেখে বলরামপুর থানার টহলরত পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত বাঁশগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত যুবকের নাম উত্তম মাহাতো (৩৫)। তিনি বলরামপুর থানার শ্যামনগর গ্রামের বাসিন্দা। জানা গেছে, তিনি স্কুটি নিয়ে ঝাড়খণ্ডের চাইবাসা থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটতে পারে।










Post Comment