insta logo
Loading ...
×

ভোট ঘোষণার আগেই আলোয় সেজে উঠেছে রঘুনাথপুর বিধানসভা

ভোট ঘোষণার আগেই আলোয় সেজে উঠেছে রঘুনাথপুর বিধানসভা

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

নির্বাচন ঘোষণার আগেই পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভা এলাকায় গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে নতুন সংযোজন হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌরচালিত উচ্চ আলোক স্তম্ভ বসানো হয়েছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনকে সামনে রেখে এই আলোকস্তম্ভগুলি স্থাপন করা হয়। ফলে সন্ধ্যার পর বহু গুরুত্বপূর্ণ মোড়, মন্দির প্রাঙ্গণ ও জনবহুল এলাকা আলোয় ভরে উঠলো।

বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প তহবিলের ৩৬ লক্ষ ৮২ হাজার ৬৬০ টাকার আর্থিক সহায়তায় রঘুনাথপুর-১ নং ব্লক ও নিতুড়িয়া ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ১০টি সৌরচালিত উচ্চ আলোক স্তম্ভ স্থাপন করা হয়েছে।
বিশেষ করে হাটতলা, মন্দির প্রাঙ্গণ, মসজিদের সামনে ও মেলা প্রাঙ্গণের মতো এলাকাগুলিতে এই আলোক ব্যবস্থা স্থানীয়দের চলাচলকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করবে।

রঘুনাথপুর-১ নং ব্লকের অন্তর্গত বাবুগ্রাম দুয়ারবাসিনী মন্দির, দুবরারডি দুর্গা মন্দিরের সামনে, ডাবর হরি মন্দির, ঝাড়ুখামার মোড় হাটতলা, রঘুনাথপুর বালিচূড়া মসজিদের সামনে, নন্দুয়াড়া জয়চণ্ডী মাতা মন্দির মেলা প্রাঙ্গণ এবং বেড়ো কালী মন্দিরের সামনের এলাকায় এই সৌরচালিত আলো বসানো হয়েছে।

একইসঙ্গে নিতুড়িয়া ব্লকের গড় পঞ্চকোট, নবগ্রাম শ্মশান কালী মন্দির এলাকা এবং সরবড়ি মোড়েও সৌরচালিত আলোকস্তম্ভ স্থাপন করা হয়েছে।

Post Comment