নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে কর্মীসভা আয়োজন করল বামফ্রন্ট। রবিবার বলরামপুর ব্লকের হাটতলা ময়দানে ওই কর্মীসভার আয়োজন করা হয়।
সভায় বাম নেতারা আসন্ন বিধানসভা নির্বাচনে বাম ঐক্য গড়ে তুলে কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি, বেকারত্ব এবং উন্নয়নের অভাবের বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মিহির মাঝি, জেলা কমিটির চেয়ারম্যান স্বপন মাহাথা, সিপিএমের রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত প্রমুখ। এদিন আড়শা ব্লকের কাঁটাডি হাটতলা ময়দানেও কর্মীসভার আয়োজন করা হয় ।









Post Comment