নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। রবিবার সকালে পুঞ্চা থানার বড়গোড়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম বিজয় বেসরা (৩০)। তার বাড়ি পুঞ্চা থানার পাথরকাটা গ্রামে।
জানা গিয়েছে ওই যুবক এদিন একটি পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্ত শুরু করেছে পুঞ্চা থানার পুলিশ।










Post Comment