নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
প্রয়াত ঝুমুর শিল্পী উপেন্দ্রনাথ মাহাতের স্মৃতিতে প্রথম বর্ষের স্মৃতি মেলা অনুষ্ঠিত হল শনিবার পুরুলিয়া–২ ব্লকের খৈরীবহাল গ্রামে। গ্রামের সাংস্কৃতিক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বহু শিল্পী, সংস্কৃতিপ্রেমী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝুমুর জগতের প্রখ্যাত মাদলিয়া ও কবি উপেন্দ্রনাথ মাহাতকে ২০২২ সালে মানভূম কালচারাল আকাদেমি ‘শলাবত মাহাত স্মৃতি পুরস্কার’ প্রদান করে।










Post Comment