insta logo
Loading ...
×

মানসিক বিপর্যস্ত অবস্থায় উদ্ধার তরুণ, ‘আপনাঘরে’ পাঠানোর উদ্যোগ

মানসিক বিপর্যস্ত অবস্থায় উদ্ধার তরুণ, ‘আপনাঘরে’ পাঠানোর উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সমাজের চোখ এড়িয়ে কত মানুষ নীরবে মানসিক সংকটের সঙ্গে লড়াই করছেন তারই এক করুণ চিত্র ধরা পড়ল আড়শার হেঁসলা মোড় এলাকায়। ২৬ বছর বয়সী এক তরুণকে সেখানকার স্থানীয়রা প্রথমে অস্বাভাবিক আচরণ করতে দেখেন। তিনি রাস্তায় একা ঘুরে বেড়াচ্ছিলেন এবং অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, যা দেখে এলাকাবাসীর সন্দেহ হয় যে তিনি মানসিকভাবে অসুস্থ বা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন।

স্থানীয়দের সহানুভূতিশীল উদ্যোগে বিষয়টি দ্রুত নজরে আসে প্রশাসনের। পরে তরুণটির সঙ্গে কথা বলে জানা যায়, তার নাম এসকে. ইমরান হোসেন। বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত কামদেবকাঠি গ্রামে। পরিবার থেকে বহু দূরে কীভাবে তিনি এই এলাকায় এসে পড়লেন, তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার কারণে তিনি পথ হারিয়ে অন্য জায়গায় চলে আসতে পারেন।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার করার পর প্রথমে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। তাই তাকে নিরাপদে রাখার জন্য কনস্টেবল গার্ড নিয়োগ করা হয়েছে ।

পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু হয়েছে। পাশাপাশি, যাতে তার সঠিক চিকিৎসা ও যত্ন নিশ্চিত করা যায়, সেই উদ্দেশ্যে শুক্রবার সকালে আড়শা থানার পুলিশের উদ্যোগে তাকে পুরুলিয়ার আপনাঘর নামের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Post Comment