insta logo
Loading ...
×

জয়পুরে পুকুরে স্নান করার সময় যুবকের উপর হামলা, গ্রেফতার ১

জয়পুরে পুকুরে স্নান করার সময় যুবকের উপর হামলা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

পুকুরে স্নান করার সময় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় আহত যুবকের কাকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল জয়পুর থানার পুলিশ। ধৃত শ্রীকান্ত কুমারের বাড়ি জয়পুর থানার বনগোড়া গ্রামে।

বৃহস্পতিবার জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন চৈতনডি গ্রামের বাসিন্দা খেদন গঁরাই। তিনি পুলিশকে জানান, বৃহস্পতিবার দুপুরে তার ভাইপো ভীম সেলানী মৌজায় একটি জলাধারে স্নান করতে গিয়েছিলেন। সেখানে শ্রীকান্ত কুমার ও তার বাবা একটি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। যার ফলে ভীম গঁরাই ডান হাতে গুরুতর চোট পেয়ে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে জয়পুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ধৃতকে জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Post Comment