নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুঞ্চা থানার পুলিশ। পুলিশ জানায়, মৃতার নাম রূপালি বাউরী (১৬)। তাঁর বাড়ি পুঞ্চা থানার কানাড়া গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
শুক্রবার দুপুরে বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তারপরেই খবর দেওয়া হয় পুঞ্চা থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।









Post Comment