insta logo
Loading ...
×

বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক

বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক। ঘটনাটি ঘটেছে, শুক্রবার বিকেলে পুরুলিয়া জেলার আড়শা থানা এলাকার লছমনপুর মোড়ে।

আহত যুবকের নাম ঈশ্বর কুমার (৩৫)। সে ঝুনঝুনকা গ্রামের বাসিন্দা। নিজের মোটরসাইকেলে করে আড়শা দিক থেকে ঝুনঝুনকার দিকে ফেরার সময় লছমনপুর মোড়ের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি পিলারের সঙ্গে তার বাইকটির ধাক্কা লাগে। গুরুতর জখম হয় সে।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে আহত ইশ্বর কুমারকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।

Post Comment