insta logo
Loading ...
×

মোদির ব্রিগেড ভরাতে জঙ্গলমহলে সাজো সাজো রব! পুরুলিয়া থেকে ৩টি স্পেশাল ট্রেন ও ৫০টির বেশি বাসের ব্যবস্থা বিজেপির

মোদির ব্রিগেড ভরাতে জঙ্গলমহলে সাজো সাজো রব! পুরুলিয়া থেকে ৩টি স্পেশাল ট্রেন ও ৫০টির বেশি বাসের ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

রাত পোহালেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির মেগা জনসভা। আর এই হাই-ভোল্টেজ সভার প্রধান বক্তা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই মেগা সমাবেশকে সর্বতোভাবে সফল করতে জঙ্গলমহলের পুরুলিয়া জেলায় এখন রীতিমতো সাজো সাজো রব। জেলার হাজার হাজার কর্মী-সমর্থককে নির্বিঘ্নে কলকাতায় পৌঁছে দিতে এবার ৩টি আস্ত স্পেশাল ট্রেন এবং ৫০টিরও বেশি বাসের এলাহি ব্যবস্থা করল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব।

​শুক্রবার রাত থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পুরুলিয়ার বিজেপি কর্মী ও সমর্থকরা। এই ব্যাপক প্রস্তুতির বিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো জানান, জেলার একেবারে প্রত্যন্ত প্রান্ত থেকেও যাতে মানুষ অনায়াসে ব্রিগেড ময়দানে পৌঁছাতে পারেন, তার জন্য দলের পক্ষ থেকে তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সূচি অনুযায়ী ট্রেন ছাড়ার সময়গুলি হলো:

  • ​তোড়াং স্টেশন: শুক্রবার রাত ৯টা।
  • ​বরাভূম স্টেশন: শুক্রবার রাত ১০টা।
  • ​আদ্রা স্টেশন: শুক্রবার রাত ১টা।

​শঙ্করবাবু আরও নিশ্চিত করেছেন যে, এই বিশেষ ট্রেনগুলির পাশাপাশি ওই রুটের হাওড়াগামী অন্যান্য সাধারণ ট্রেনগুলিও নিজেদের নির্ধারিত সময়েই যাতায়াত করবে।

​রেলের পাশাপাশি সড়কপথেও কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য বিশাল আয়োজন করা হয়েছে। জেলা সভাপতির কথায়, জেলার মানুষ ও দলীয় কর্মীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্রিগেড সমাবেশে পৌঁছাতে পারেন এবং সভা শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারেন, সেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ট্রেনের পাশাপাশি জেলা থেকে ৫০টিরও বেশি বাসের ব্যবস্থা করা হয়েছে।

Post Comment