নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বলরামপুরে । পুলিশ জানায়, মৃতার নাম লক্ষ্মী মণ্ডল (৪২)। তাঁর বাড়ি বলরামপুর থানার ঘাটবেড়া গ্রামে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির ভিতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। তারপরেই খবর দেওয়া হয় বলরামপুর থানায় ।পুলিশ এসে দেহটি উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।








Post Comment