insta logo
Loading ...
×

জয়পুরে ট্রাক্টর উল্টে মৃ*ত্যু চালকের

জয়পুরে ট্রাক্টর উল্টে মৃ*ত্যু চালকের

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হল এক যুবকের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে,জয়পুর থানার আমটাঁড় এলাকায় । পুলিশ জানায়, মৃত যুবকের নাম নির্মল কুমার (২৫)। তার বাড়ি জয়পুর থানার মিরডি গ্রামে।

জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। গুরুতর আহত হয় ট্রাক্টরের চালক। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন । তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Post Comment