insta logo
Loading ...
×

প্রীতিভোজ খেতে গিয়ে কিশোরী অপহরণ, পুঞ্চায় অভিযোগ

প্রীতিভোজ খেতে গিয়ে কিশোরী অপহরণ, পুঞ্চায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠল পুঞ্চা এলাকায়। মঙ্গলবার ওই নাবালিকার বাবা পুঞ্চা থানায় লিখিত অভিযোগে জানায়, সোমবার রাতে বিয়ে বাড়ির প্রীতিভোজ খেতে বাড়ি থেকে বেরিয়েছিল বছর ১৬র ওই কিশোরী। কিন্তু রাত পর্যন্ত আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর ওই কিশোরীর বাবা জানতে পারেন মানবাজার থানা এলাকার এক যুবক তার মেয়েকে অপহরণ করেছে। তারপরেই তিনি পুঞ্চা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে একটি অপহরণের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুঞ্চা থানার পুলিশ।

Post Comment