insta logo
Loading ...
×

অবৈধ বালি পাচার রুখতে কাশিপুরে পুলিশের কড়া নজরদারি, বাজেয়াপ্ত ট্রাক্টর

অবৈধ বালি পাচার রুখতে কাশিপুরে পুলিশের কড়া নজরদারি, বাজেয়াপ্ত ট্রাক্টর

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

অবৈধ বালি পরিবহন রুখতে পুলিশের নজরদারি জোরদার হয়েছে পুরুলিয়া জেলার কাশিপুর এলাকায়। নিয়মিত টহলদারির মধ্যেই সামনে এল এক অবৈধ বালি পরিবহনের ঘটনা। বৈধ নথিপত্র ছাড়াই বালি নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে কাশিপুর থানার পুলিশ। একই সঙ্গে এই ঘটনায় ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। সেই নজরদারির অংশ হিসেবেই মঙ্গলবার রাতে কাশিপুর থানার পুলিশের একটি দল কাশিপুর–হুড়া সড়কে টহল দিচ্ছিল।
টহল চলাকালীন হাঁড়িভাঙার জঙ্গলের কাছে একটি বালি বোঝাই ট্রাক্টর পুলিশের নজরে আসে। পুলিশকে দেখতে পেয়েই ট্রাক্টরটি থামিয়ে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে জানা যায়। ঘটনায় সন্দেহ হওয়ায় পুলিশ ট্রাক্টরটির তল্লাশি চালায়।
তল্লাশি করে দেখা যায়, ট্রাক্টরের ট্রলিতে প্রায় ৬০ সিএফটি বালি বোঝাই রয়েছে। পুলিশ ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে।

Post Comment