insta logo
Loading ...
×

ট্রেনেই গাঁজা! ৭ কেজি! গ্রেফতার এক যুবক

ট্রেনেই গাঁজা! ৭ কেজি! গ্রেফতার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

ট্রেনে মাদক পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রেল পুলিশ। পুলিশ জানায় ধৃতের নাম কৃষ্ণ কুমার। তার বাড়ি পূর্ব দিল্লির শাকারপুর এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টাটা – কাটিহার এক্সপ্রেস ট্রেনে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের জয়চন্ডী স্টেশনে নামে ওই যুবক। প্লাটফর্মের এক স্থানে তার ট্রলি ব্যাগটি রেখে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে থাকে। তাঁকে এই ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপরেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশ। অসংলগ্ন কথাবার্তা শুনে সন্দেহ হওয়ায় তাঁর ট্রলি ব্যাগটি খুলে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৬ টি প্যাকেটে আনুমানিক ৭ কেজি গাঁজা উদ্ধার হয়। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয় ।বুধবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক ।

Post Comment