insta logo
Loading ...
×

দেড় কোটির রাস্তা মানবাজারে, সূচনায় মন্ত্রী সন্ধ্যারানি- সুজয়

দেড় কোটির রাস্তা মানবাজারে, সূচনায় মন্ত্রী সন্ধ্যারানি- সুজয়

নিজস্ব প্রতিনিধি , মানবাজার:

পথশ্রী–রাস্তাশ্রী ৪ প্রকল্পে প্রায় দেড় কোটির বেশি টাকায় নতুন রাস্তা পাচ্ছে পুরুলিয়ার মানবাজার। বুধবার মানবাজার ১ নম্বর ব্লকের বিশরি গ্রাম পঞ্চায়েত এলাকায় মানবাজার হাসপাতাল থেকে মানপুর পর্যন্ত রাস্তা নির্মাণের কাজের সূচনা হল।

এই রাস্তা তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ ৩৬ হাজার ৪১১ টাকা। কাজের সূচনা করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু এবং পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়।

মন্ত্রী জানান, রাজ্যে পালাবদলের পর থেকেই সড়ক পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্য সড়ক বা পূর্ত দপ্তরের রাস্তার পাশাপাশি গ্রামীণ রাস্তা নির্মাণেও জোর দেওয়া হচ্ছে বলে তাঁর দাবি।

সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার দাবি জানাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। সেই দাবি মেনেই কাজ শুরু হল। দ্রুত কাজ শেষ করার চেষ্টা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে মানবাজার এলাকার আদিবাসী নেতা গুরুপদ টুডু সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Post Comment