নিজস্ব প্রতিনিধি, আড়শা:
ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হল আড়শায়। বুধবার আড়শা ভোর কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আড়শা ব্লকের আহাড়রা মোড় থেকে আড়শা স্টেডিয়াম পর্যন্ত ৬ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অংশ নেন ৩৭ জন প্রতিযোগী। প্রতিযোগিতায় প্রথম হন বোঙ্গাবাড়ির নৃপেন রাজোয়াড় , দ্বিতীয় আড়শার অমিত গোস্বামী ও তৃতীয় হন গাড়াফুসড়ো গ্রামের জয়ন্ত মাহাতো ।আড়শা ভোর কমিটির পক্ষে আকলু কুমার, খগেন্দ্র নাথ মাঝি বলেন , সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।











Post Comment