insta logo
Loading ...
×

কিশোরীর অস্বাভাবিক মৃ*ত্যু, গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার

কিশোরীর অস্বাভাবিক মৃ*ত্যু, গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বরাবাজার থানার লটপদা গ্রামে। মঙ্গলবার বিকালে বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরীর নাম সাজিদা খাতুন (১৫)। তার বাড়ি পুরুলিয়ার হুড়া থানার মাগুড়িয়া গ্রামে। কয়েক দিন আগে সে বরাবাজার থানার লটপদা গ্রামে তার মাসির বাড়িতে বেড়াতে এসেছিল।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার খবর পেয়ে বরাবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Post Comment