নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
তৃণমূলের দলীয় পতাকা মাটিতে পড়ে থাকায় বরাবাজারে উত্তেজনা। মঙ্গলবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কিছু সময়ের জন্য বরাবাজার–মানবাজার পথে সারগো মোড় এলাকায় পথ অবরোধ করে শাসক দল। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। এক পক্ষের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের দলের পতাকা খুলে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে যাতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে বিরোধী পক্ষের দাবি, ঝড়বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণেই পতাকা খুঁটি থেকে খুলে পড়ে থাকতে পারে। ঘটনাটিকে ঘিরে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।










Post Comment