insta logo
Loading ...
×

বজ্রসহ বৃষ্টিতে ভিজল পুরুলিয়া, হুড়ায় সর্বাধিক ৪০.২ মিমি

বজ্রসহ বৃষ্টিতে ভিজল পুরুলিয়া, হুড়ায় সর্বাধিক ৪০.২ মিমি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মার্চের গরমের মাঝেই বজ্রসহ বৃষ্টিতে ভিজল পুরুলিয়া জেলা। ১০ মার্চ বিভিন্ন ব্লকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হয়েছে। জেলার গড় বৃষ্টিপাত হয়েছে ১২.৪৫ মিলিমিটার।

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হুড়া ব্লকে—৪০.২ মিমি। এছাড়া পুঞ্চায় ২৩.২ মিমি, বলরামপুরে ২২.৩ মিমি, মানবাজার ও বরাবাজারে ২২.০ মিমি করে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। জয়পুরে ১১.৪ মিমি, ঝালদায় ১০.২ মিমি এবং পাড়ায় ৫.৮ মিমি বৃষ্টি হয়েছে। বাঘমুণ্ডিতে ৪.২ মিমি ও নিতুড়িয়ায় ০.৬ মিমি বৃষ্টি নথিভুক্ত হয়েছে। অন্যদিকে হাতোয়াড়ায় সামান্য বৃষ্টি হলেও সাঁতুড়ি ও কাশীপুরে বৃষ্টির দেখা মেলেনি।

বৃষ্টির দিনেও তাপমাত্রা ছিল তুলনামূলক উঁচুতেই। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলায় আকাশে মেঘের আনাগোনা থাকলেও দুপুরের দিকে গরমের অস্বস্তি বজায় ছিল। বিকেলের দিকে কয়েকটি এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ায় আবহাওয়ায় সাময়িক স্বস্তি মিলেছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঋতু পরিবর্তনের এই সময় স্থানীয় বজ্রগর্ভ মেঘের প্রভাবে এমন বিক্ষিপ্ত বৃষ্টি অস্বাভাবিক নয়। তবে মার্চ যত এগোবে, ততই ধীরে ধীরে বাড়বে গরমের দাপট।

Post Comment