insta logo
Loading ...
×

পুরুলিয়ায় শরৎ সেন কম্পাউন্ডে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্যোগে বিধায়ক

পুরুলিয়ায় শরৎ সেন কম্পাউন্ডে কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্যোগে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পুরুলিয়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের শরৎ সেন কম্পাউন্ডে দীর্ঘদিনের এক গুরুত্বপূর্ণ দাবি পূরণের পথে বড় পদক্ষেপ নেওয়া হল। এলাকার বাসিন্দাদের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেত সুবিধার্থে একটি স্থায়ী কমিউনিটি হল নির্মাণের কাজের সূচনা করলেন পুরুলিয়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বহু বছর ধরে এই জায়গায় অস্থায়ী শেড তৈরি করে দুর্গাপূজা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে পরিকাঠামোর অভাব এবং স্থায়ী ব্যবস্থার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভব করছিলেন এলাকাবাসী।

স্থানীয় মানুষের সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে।সেই অর্থেই নির্মিত হতে চলেছে আধুনিক সুবিধাসম্পন্ন একটি স্থায়ী কমিউনিটি হল, যা ভবিষ্যতে এলাকাবাসীর নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Post Comment