insta logo
Loading ...
×

জয়পুরে ফের চোলাই মদের বিরুদ্ধে পথে নামলেন মহিলারা

জয়পুরে ফের চোলাই মদের বিরুদ্ধে পথে নামলেন মহিলারা

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:

অবৈধ চোলাই মদের বিরুদ্ধে আবার পথে নামলেন মহিলারা। সোমবার জয়পুর ব্লকের ঘাঘরা গ্রাম পঞ্চায়েতের কসাঙ্গি, সিংঘাঘরা, হিঞ্জুরি, পলাশডি ও কল্যাণপুর গ্রামের শতাধিক মহিলা চোলাইয়ের বিরুদ্ধে মিছিল ও পথসভা করেন। এদিন কসাঙ্গি গ্রাম থেকে কসাঙ্গি মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা।
আন্দোলনকারী শিবানী মাহাতো, কল্যাণী মাহাতোর অভিযোগ, সড়ক দুর্ঘটনার কারণ মদ, নারী নির্যাতনের কারণ মদ, পরিবারের অশান্তির কারণ ও অর্থের অপচয়ের কারণ মদ।তাই গ্রামে মদ বিক্রি ও মদ খাওয়া বন্ধ করতে হবে। এদিন তাদের পাশে দাঁড়ান সমাজকর্মীরা।

সমাজকর্মী পরীক্ষিত মাহাতো ও ফাল্গুনী মাহাতো বলেন, গ্রামে শান্তি ফিরিয়ে আনতে মদ বিক্রি বন্ধ করা জরুরি।

Post Comment