নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
বেআইনি ভাবে নদী থেকে বালি নিয়ে যাওয়ার পথে একটি ট্রাক্টরকে আটক করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় চালককে । পুলিশ জানায় , ধৃতের নাম রাকেশ মাহাত। তার বাড়ি গোলকুন্ডা গ্রামে।
সোমবার দুপুরে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কংসাবতী নদী থেকে বালি বোঝাই করে একটি ট্রাক্টর শিবডি গ্রামের দিকে যাচ্ছে । এই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল শিবডি রেল গেটের সামনে পৌঁছে একশো সিএফটি বালি বোঝাই ওই ট্রাক্টরটিকে আটক করে। চালক বৈধ নথি না দেখাতে পারায় ট্রাক্টরটিকে আটক করার পাশাপশি চালককে গ্রেফতার করে পুলিশ।









Post Comment