insta logo
Loading ...
×

প্রযুক্তির সহায়তায় মানুষের মুখে ফুটলো হাসি, উদ্ধার হওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

প্রযুক্তির সহায়তায় মানুষের মুখে ফুটলো হাসি, উদ্ধার হওয়া মোবাইল ফিরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, মানবাজার :

বর্তমান সময়ে মোবাইল ফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সেই প্রিয় ও প্রয়োজনীয় ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে দুশ্চিন্তার শেষ থাকে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগের পরিচয় দিল মানবাজার মহকুমা পুলিশ প্রশাসন। প্রযুক্তির সাহায্যে দীর্ঘ অনুসন্ধানের পর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা একাধিক হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, গত কয়েক মাস ধরে মহকুমার বিভিন্ন থানা এলাকায় মোবাইল হারানো ও চুরির একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। বিশেষ প্রযুক্তিগত পদ্ধতি এবং মোবাইলের আইএমইআই নম্বর ট্র্যাক করার মাধ্যমে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে অনুসন্ধান চালায়। এর ফলেই বিভিন্ন এলাকা থেকে মোট ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।
দীর্ঘদিন পর নিজের হারানো ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়ে ওঠেন ফোনের মালিকেরা।

Post Comment