insta logo
Loading ...
×

জেলা সভাপতির বিরুদ্ধে ব্যানারের পরেই বৈঠক,তারপর কী হল

জেলা সভাপতির বিরুদ্ধে ব্যানারের পরেই বৈঠক,তারপর কী হল

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

খোদ জেলা সভাপতি রাজীব লোচন সরেনের বিরুদ্ধে ‘ নো ভোট টু রাজীবলোচন ‘ ব্যানার পড়ায় অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। তারপরেই মানবাজার ২ ব্লক নেতৃত্ব ও বারি জাগদা অঞ্চল নেতৃত্বদের নিয়ে বৈঠক করল জেলা সভাপতি রাজীবলোচন সরেন । বৈঠকে সমস্যা মিটে যাবার পর দেওয়াল লিখন শুরু করল তৃণমূল। রবিবার সকাল থেকে পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার মানবাজার ২ ব্লকের বারি-জাগদা অঞ্চল তৃণমূল নেতৃত্বের উদ্যোগে দেওয়াল লিখন শুরু হয়।

শুক্রবার ,বারি-জাগদা অঞ্চলের বিভিন্ন জায়গায় ‘নো ভোট টু রাজীবলোচন সোরেন ও প্রতিমা সোরেন’ লেখা একাধিক ব্যানার পড়ে। বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সোরেন ও তাঁর স্ত্রী পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা সোরেনের বিরুদ্ধে এমন ব্যানার কাণ্ডে তোলপাড় হয় জেলা জুড়ে।
তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব মাহাতো বলেন, ” সমস্যা মিটে যাওয়ার পর দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে । এই অঞ্চলে দেওয়াল লিখনের কাজ দ্রুত শেষ করবো। “

Previous post

দুই মিনিটের ব্যবধানে ভাঙল স্বপ্ন, এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় ঢুকতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন পরীক্ষার্থী

Next post

পোস্টার পতাকা বিতর্ক, পুরুলিয়া শহরে রাজনৈতিক তরজায় মুখোমুখি তৃণমূল ও বিজেপি

Post Comment