insta logo
Loading ...
×

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃ*ত্যু দুই বাইক আরোহীর

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃ*ত্যু দুই বাইক আরোহীর

নিজস্ব প্রতিনিধি, কেন্দা:

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মেরে মৃত্যু হল দু’ জন বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে কেন্দা থানার পিঁড়রা গ্রামের কাছে। মৃত দুজনের নাম বলরাম সিং সর্দার ও পার্থ মাঝি। দুজনেরই বাড়ি পিঁড়রা গ্রামে।

জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে বাঁকুড়া থেকে মোটর বাইক নিয়ে পিঁড়রা গ্রামের বাড়িতে ফিরছিলেন দুই যুবক। গ্রামে ঢুকে বাড়ি পৌঁছানোর আগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা লাগে।

Post Comment