insta logo
Loading ...
×

“লক্ষ্মীর ভাণ্ডার স্বনির্ভর করবে না”, কোটশিলায় আন্তর্জাতিক নারী দিবসে মন্তব্য অগ্রগামী মহিলা সমিতির

“লক্ষ্মীর ভাণ্ডার স্বনির্ভর করবে না”, কোটশিলায় আন্তর্জাতিক নারী দিবসে মন্তব্য অগ্রগামী মহিলা সমিতির

নিজস্ব প্রতিনিধি, কোটশিলা :

আন্তর্জাতিক নারী দিবস পালিত হল কোটশিলায়। রবিবার অগ্রগামী মহিলা সমিতি, পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে দিনটি পালন করা হয়। সভা থেকে নারী নিরাপত্তা, সমান অধিকার, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদিকা সুজাতা সিনহা,সভানেত্রী পুষ্প মাহাত , সদস্যা প্রিয়ংবদা সেনগুপ্ত প্রমুখ। এদিন আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন জেলা কমিটির সম্পাদিকা সুজাতা সিনহা। নারীদের সন্মানজনক কাজ, সমান মজুরি, কাজের জায়গায় নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার দাবি তোলেন তারা। পাশাপাশি দাবি তোলা হয় লক্ষ্মীর ভাণ্ডারের যৎসামান্য টাকা দিয়ে মহিলারা স্বাবলম্বী হবে না। মহিলাদের সাবলম্বী করার জন্য চাই নির্দিষ্ট সরকারি পরিকল্পনা । সভা শেষে একটি মিছিল কোটশিলা বাজার পরিক্রমা করে।

Post Comment