insta logo
Loading ...
×

মেঘে ঢাকা আকাশে গরম আছে , তাপ নেই, রাতে বাড়ল উষ্ণতা, বৃষ্টি?

মেঘে ঢাকা আকাশে গরম আছে , তাপ নেই, রাতে বাড়ল উষ্ণতা, বৃষ্টি?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

সকাল থেকেই মেঘলা আকাশ। ফলে দিনের তাপমাত্রা খুব বেশি বাড়ার সুযোগ পায়নি। ৮ মার্চ পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় সামান্য কম। তবে অন্যদিকে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বেড়ে দাঁড়িয়েছে ২২.৬ ডিগ্রিতে। বৃষ্টিপাত হয়নি।

দিনভর আকাশে মেঘের আস্তরণ থাকায় রোদের তেজ কিছুটা কম ছিল। দুপুরের সময়ও তাই আগের কয়েক দিনের মতো তীব্র গরম অনুভূত হয়নি। তবু বাতাসে আর্দ্রতার ছোঁয়া থাকায় অস্বস্তি পুরোপুরি কাটেনি।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মেঘলা আকাশের জন্য সূর্যের তাপ মাটিতে কম পৌঁছায়, ফলে দিনের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। কিন্তু একই সঙ্গে মেঘ রাতের তাপ বিকিরণ হতে দেয় না। তার জেরেই রাতের তাপমাত্রা দ্রুত বেড়ে যায়।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে।

Post Comment