insta logo
Loading ...
×

আবির উড়িয়ে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আড়শায় পালিত হল বসন্ত উৎসব

আবির উড়িয়ে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আড়শায় পালিত হল বসন্ত উৎসব

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

সাড়ম্বরে আড়শায় পালিত হল ‘বসন্ত উৎসব ‘। বৃহস্পতিবার আড়শা বসন্ত উৎসব কমিটির উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয় আড়শা স্টেডিয়ামে। বসন্ত উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় মহিলা ঝুমুর নাচ, সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আড়শা বসন্তোৎসব উদযাপন কমিটির পক্ষে উজ্জ্বল কুমার জানান, “এই বছর চতুর্থ বর্ষের আড়শা বসন্তোৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষ্যে সারা রাত্রি ব্যাপি হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।” সব মিলিয়ে দোল যাত্রায় বসন্তের রঙে রঙিন হয়ে উঠল জঙ্গলমহলের আড়শা ব্লক।

Post Comment