সুইটি চন্দ্র, পুরুলিয়া :
সমগ্র রাজ্য গেরুয়া আবির খেলার জন্য প্রস্তুত হয়ে আছে। বুধবার হোলির দিন
গেরুয়া আবির মেখে হাতে শ্রীখোল বাজিয়ে পুরুলিয়া শহরে নগরকীর্তনে শামিল হয়ে এমন কথাই বলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি বলেন, ” সমগ্র রাজ্য গেরুয়া আবির মাখার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছে। ২০২৬-র বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই রাজ্য জুড়ে গেরুয়া আবির উড়বে। আমরা এদিন গেরুয়া আবির মেখে পুরুলিয়া শহর জুড়ে নগর কীর্তনে শামিল হয়ে মানুষের আশীর্বাদ নিলাম। ” এদিন ওই নগর কীর্তনে সাংসদকে যেমন আম জনতা রঙ মাখান। তেমনই গেরুয়া আবিরে রাঙিয়ে দেন সাংসদও।











Post Comment