নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
একটি গ্যাসের দোকানের গোডাউনের সামনে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ রঘুনাথপুরের ২ নম্বর ব্লকের অন্তর্গত গোবরান্দা মোড় এলাকায়। আগুন লাগায় মুহূর্তের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় গোডাউনের আশেপাশে একাধিক মোবাইল সংস্থার টাওয়ার, গ্যাসের গোডাউন এবং বেশ কয়েকটি দোকান পাশাপাশি অবস্থিত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত গ্যাসের গোডাউনে রাখা সমস্ত সিলিন্ডার বাইরে সরিয়ে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন।








Post Comment