নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
দোল উৎসবকে কেন্দ্র করে মানবাজারে নিজের জন্মভূমি কাদলাগোড়া গ্রামে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। মানবাজার ১ নম্বর ব্লকের জিতুজুড়ি অঞ্চলের এই গ্রামে তার আগমনকে ঘিরে উৎসবের আবহ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের সঙ্গে একত্রিত হয়ে রঙের খেলায় অংশ নেন তিনি এবং সকলকে দোলের শুভেচ্ছা জানান।
গ্রামের প্রবীণ থেকে শুরু করে যুবসমাজ ও শিশু-কিশোররা উচ্ছ্বাসের সঙ্গে তাকে স্বাগত জানান। আবিরের রঙে রাঙিয়ে ওঠে গোটা কাদলাগোড়া। নেত্রীও অত্যন্ত আন্তরিকভাবে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন।










Post Comment