insta logo
Loading ...
×

ঝালদায় সারা ভারত ছাত্র ব্লকের জেলা কনভেনশন

ঝালদায় সারা ভারত ছাত্র ব্লকের জেলা কনভেনশন

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন সারা ভারত ছাত্র ব্লকের জেলা কনভেনশন অনুষ্ঠিত হল ঝালদায়। রবিবার ঝালদার সত্য মাহাতো ভবনে অনুষ্ঠিত এই কনভেনশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এদিন জেলার স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ, শিক্ষা ক্ষেত্রের বেহাল দশা কাটানো, জেলায় আইন কলেজ নির্মাণ ইত্যাদি বিষয়ে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা ধীরেন্দ্রনাথ মাহাতো, দেবরঞ্জন মাহাতো, পরিমল কুমার, ধনঞ্জয় মাহাতো প্রমুখ।

কনভেনশন শেষে সৌরভ ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক, তরুণ কান্তি মাহাতোকে সভাপতি ও প্রদীপ শিখা মাহাতোকে সহ সভাপতি নির্বাচিত করা হয়।

Post Comment