নিজস্ব প্রতিনিধি,কেন্দা :
৫ বছর পূর্ণ হল সীতারাম মাহাত মেমোরিয়াল কলেজের শিক্ষা বিভাগের উদ্যোগে শুরু হওয়া অনলাইন সেমিনার “বৈঠকী: তোমায় আমায় মিলে” । সেই উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করল সীতারাম মাহাত মেমোরিয়াল কলেজের শিক্ষাবিভাগ। ৫ বছর পূর্তি উপলক্ষে ১৭৭ তম অনলাইন সেমিনারে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন ঝাড়গ্রাম জেলার সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রদীপা ঘোষ , সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. শুভঙ্কর দে, সীতারাম মাহাত মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড.দেবোপম রাহা । চিকিৎসা বিজ্ঞানে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা এই সেমিনারে যোগ দেন প্রায় শতাধিক শিক্ষার্থী, অধ্যাপক, শিক্ষক, শিক্ষানুরাগী। সীতারাম মাহাত মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড. দেবোপম রাহা বলেন, একটু একটু করে আমরা বহুদিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই।
উদ্যোগের কর্ণধার তথা বর্তমানে বাণেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক উজ্জ্বল মাহাত বলেন, “সকলের সহযোগিতায় এই বৈঠকী ৫ বছর পূর্ণ হল। দেশ বিদেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক অধ্যাপিকারা সমৃদ্ধ করেছে এই উদ্যোগকে।”
করোনা মহামারি চলাকালীন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগী রাখতে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল অনলাইন সেমিনার বৈঠকী: তোমায় আমায় মিলে । পরে ১২৫ তম পর্ব থেকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয় কোচবিহার জেলার বাণেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়। বর্তমানে এই দুই মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগেই এই অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয় প্রতি রবিবার।











Post Comment