insta logo
Loading ...
×

ভিন রাজ্যে কর্মরত শ্রমিকের রহস্যমৃ*ত্যু ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ভিন রাজ্যে কর্মরত শ্রমিকের রহস্যমৃ*ত্যু ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ভিন রাজ্যে কর্মরত বাংলার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। মহারাষ্ট্রের পুনে জেলার শিকারপুর থানার অন্তর্গত কোরেগাঁও ভিমা সংলগ্ন এলাকায় বুধবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় পুরুলিয়ার বাসিন্দা সুখেন মাহাতো (৩১)-র মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে বরাবাজারের তুমড়াশোলের বাঁধডি গ্রামে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুখেন মাহাতো পুনেতে একটি গাড়ির পার্টস তৈরির কারখানায় কাজ করতেন। মঙ্গলবার বিকেলে তিনটার শিফটে কাজে যাওয়ার পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন কর্মস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে মহারাষ্ট্র পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে খুনের মামলা হিসেবে তদন্ত শুরু করেছে শিকারপুর থানার পুলিশ। বুধবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে।
নিহতের দাদা পুনেতেই কর্মরত তুলসিরাম মাহাতো থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তিন ভাইই পুনেতে বিভিন্ন কারখানায় কাজ করতেন এবং একই ভাড়া বাড়িতে থাকতেন। ঘটনার দিন তাঁর নাইট শিফট থাকায় তিনি সকালে ফিরে এসে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন। ময়নাতদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করা হয় এবং অ্যাম্বুলেন্সে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দেহ ফিরিয়ে আনা হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, সুখেন মাহাতোর বাড়ি বরাবাজার এলাকার তুমড়াশোল গ্রামে। দীর্ঘদিন তিনি পুনেতে কর্মরত ছিলেন এবং কোভিড পরিস্থিতির মধ্যেও কাজ চালিয়ে গিয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে খবর ছড়িয়ে পড়তেই পুরুলিয়া জেলা থেকে রাজনৈতিক প্রতিনিধিরা নিহতের বাড়িতে পৌঁছে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলেন। অন্যদিকে, মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ জানতে বিভিন্ন দিক থেকে তদন্ত এগোচ্ছে।
ঘটনাটি আবারও ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Post Comment