insta logo
Loading ...
×

হাসপাতালেই র*ক্তারক্তি, রণক্ষেত্র দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ

হাসপাতালেই র*ক্তারক্তি, রণক্ষেত্র দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

দুই গোষ্ঠীর জমি সংক্রান্ত বিবাদ পৌঁছাল পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চত্বরে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহত হয় উভয়পক্ষের ৫ জন ।পরে পুরুলিয়া সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

জানা গিয়েছে বুধবার সকালে টামনা থানার দামদা গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিবাদ হয় । দামদা গ্রামের বাসিন্দা কামাল শাহ-র অভিযোগ গ্রামের ভকু শাহ ও তার দুই ছেলে আক্তার শাহ ও মুক্তার শাহ তিনজন মিলে দাদা আলিম শাহকে ভোজালি দিয়ে আঘাত করে। ঝগড়া থামাতে গিয়ে আহত হয় আরও চার জন । খবর পেয়ে পৌঁছায় টামনা থানার পুলিশ। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু সেখানেও দুই গোষ্ঠীর মধ্যে মারামারি লেগে যায়। আহত হয় দুপক্ষের ৫জন । পরে পুরুলিয়া সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Post Comment